Sunday, June 14, 2026

কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করেই রোটেশন অনুযায়ী লকডাউন হবে: ফিরহাদ

Date:

Share post:

রাজ্যে করোনার ক্রমাগত দাপাদাপি এবং গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকে লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিকেলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অগাস্ট মাস পর্যন্ত সপ্তাহে দুটি দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্য। এবং সে দিনক্ষণ সময় মতো প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম একইভাবে জানান, রোটেশন অনুযায়ী লকডাউন হবে। তিনি জানিয়েছেন, এই লকডাউন কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে করা হবে না। কারণ, পশ্চিমবঙ্গ সর্বধর্ম সমন্বয় রাজ্য। তাই কোনও বিশেষ দিনে, যেমন দুর্গাপুজো, ঈদ বা বড়দিনে লকডাউন হবে না। তাই কোনও সংগঠনকে ভুল না বোঝার অনুরোধ করেন তিনি।

একইসঙ্গে ফিরহাদ হাকিম এদিন আরও একবার রাজ্যের সাধারণ মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন, সবাই যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। মাস্ক ব্যবহার করেন। যে সমস্ত জায়গায় লকডাউন চলছে সেখানে মানুষ যেন নিজেদের মধ্যে বেশি করে সচেতন হয়ে ওঠেন।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...