Saturday, March 28, 2026

৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকা! সুনামির সতর্কতা জারি

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত ১১.২৫ মিনিটে (ভারতীয় সময় বুধবার দুপুর ১১.৪২) আলাস্কা প্রদেশের উপকূলীয় অঞ্চলে এই বিশাল ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। উপকূলীয় অঞ্চলে এই বিরাট মাপের ভূমিকম্প হওয়ায় আলাস্কায় সুনামি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

এই ঘটনার ফলে আলাস্কার ওই কম্পন কেন্দ্র থেকে ২০০ মাইল দূরত্বের সব অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশান জানিয়েছে সুনামির আশঙ্কা রয়েছে প্রশান্ত মহাসাগরের আলাস্কা দ্বীপপুঞ্জের কেনেডি এন্ট্রান্স, উনিমাক পাস ইত্যাদি অঞ্চলে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, হাওয়াই অঞ্চলে কোনও ঝুঁকি নেই।

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...