Friday, June 26, 2026

সাংবিধানিক সংকটের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থানের স্পিকার

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে আইনসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিষয়ে হস্তক্ষেপের অধিকার হাইকোর্টের নেই। রাজস্থানের চলতি পরিস্থিতিতে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। বুধবার এই আর্জি নিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। ফলে বিদ্রোহী পাইলট শিবিরকে নতুন করে চাপে ফেলতে ফের আর একটি আইনি লড়াই শুরু করছে রাজস্থানের কংগ্রেস সরকার।

এদিকে গতকালই রাজস্থান হাইকোর্টে কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধের শুনানি শেষ হয়েছে। তাতে কিছুটা স্বস্তি মিলেছে বিক্ষুব্ধ বিধায়কদের। কারণ শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। তিনদিন ধরে হাইকোর্টের শুনানিতে অংশ নেন বিদ্রোহী শচিন পাইলট শিবিরের আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর আইনজীবী অভিষেক মনু সিংভি। মঙ্গলবার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা জানান, শুক্রবার এই মামলার রায় ঘোষণা হবে। তাই শুক্রবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। হাইকোর্ট রায় দিতে অযথা দেরি করে স্পিকারের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে বলে মনে করছে রাজ্য সরকার। তাই সর্বোচ্চ অাদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...