Wednesday, June 24, 2026

সচেতনতা বাড়াতে সংবাদপত্রের সঙ্গে বিনামূল্যে মাস্ক দিচ্ছে এই প্রকাশক!

Date:

Share post:

চলছে মহামারির পরিস্থিতি। সংক্রমণ থেকে বাঁচতে এখন সবথেকে প্রয়োজনীয় মাস্ক, গ্লাভস , স্যানিটাইজার। আর তাই ‘মাস্ক পড়ুন, ভাইরাসকে দূরে রাখুন’-এই স্লোগানই এখন চারিদিকে। সচেতনতা বাড়াতে এবার জম্মু ও কাশ্মীরে শ্রীনগরের এক স্থানীয় উর্দু দৈনিক সংবাদপত্র তার পাঠকদের বিনামূল্যে একটি ফেস মাস্ক দিয়েছে। সংবাদপত্রের প্রথম পাতাতেই একটি মাস্ক আটকে দেওয়া হয়েছে এবং তার নীচে লেখা রয়েছে ‘মাস্ক ব্যবহার করা গুরুত্বপূর্ণ’।

‘রোশনি’ সংবাদপত্রের সম্পাদক জহুর শোরা বলেন, ‘আমরা এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেছি এবং একটি মাস্ক পরার গুরুত্ব বোঝানোর জন্য এটিই একটি খুব ভাল উপায়।’ প্রকাশকের এই পদক্ষেপকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসা করেছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...