Sunday, April 5, 2026

বর্ষার মরশুমে জল ছাড়ছে ব্যারেজ, বন্যার আশঙ্কা ৩ জেলায়

Date:

Share post:

বর্ষার মরশুমে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জেলাগুলি। বিহারে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরইমধ্যে আবার জল ছাড়া শুরু করছে ম্যাসাঞ্জোর আর তিলপাড়া জলাধার। ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ভবিষ্যতে তা খারাপ হবে বলে মনে করছে সেচ দফতর।

ইতিমধ্যেই মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি চিন্তার হয়ে দাঁড়িয়েছে। জেলা সেচদফতর সূত্রে জানা গিয়েছে, তিলপাড়া ব্যারেজ থেকে ১৪ হাজার ৯০ কিউসেক জল ছাড়া হয়েছে। দেওচা ব্যারেজ থেকে ১ হাজার ৮৫০ এবং বৈধড়া ব্যারেজ থেকে ৩ হাজার ১০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর আগামীতে এলাকার নদীগুলিতে জল বেড়ে জেলার একাধিক মহকুমায় নদীর জলে একাধিক ব্লক প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফে গ্রামে ত্রাণশিবিরও খোলা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে বীরভূমেও টানা বৃষ্টি হচ্ছে। তার ফলে ময়ূরাক্ষী, দ্বারকা, অজয়, কুয়ে, হিংলো প্রভৃতি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। মহম্মদবাজারের পুরাতন গ্রামে দ্বারকা নদের জলস্তর বাড়ার ফলে পুরাতন গ্রাম পঞ্চায়েতের কংক্রিটের সেতুটির একাংশ ভেঙে গিয়েছে।
ইতিমধ্যেই বিপদসীমা ছুঁয়ে ফেলেছে মহানন্দা। বিপদসীমার কাছাকাছি রয়েছে ফুলহরের জলস্তরও। কৃষিজমিতে বৃষ্টির জল ঢুকে গিয়ে চাষাবাদেও ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত বন্যার সতর্কতা জারি না করা হলেও, জলস্তর বাড়তে থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা সেচ দফতরের।

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...