Friday, June 26, 2026

নজরদারির অভাব, মজুত থাকলেও নাগালের বাইরে আলুর দাম

Date:

Share post:

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। এই নিয়ে চিন্তিত রাজ্য সরকার। আলুর আঁতুড় ঘর সিঙ্গুর। সেখানেও রবিবার খোলা বাজারে আলুর দাম চন্দ্রমুখী কেজি প্রতি ৩০ টাকা ও জ্যোতি আলু কেজি প্রতি ২৮ টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, খোলা বাজারে কেজি প্রতি ২৫ টাকা বিক্রির নির্দেশ থাকলেও দাম উর্দ্বমুখী। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুকুমার সামন্ত জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আগামী সপ্তাহ থেকে আলুর দাম কমার সম্ভাবনা আছে।

আগে থেকে আলুর দাম বৃদ্ধি নিয়ে যদি নিয়মিত নজরদারি হত, তাহলে এইসময়ে এতটা দাম বৃদ্ধি হত না বলে মনে করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। খোলা বাজারে কেজি প্রতি আলু ২৫ টাকা দাম নির্ধারণ করা হলে আড়তদারদের হিমঘর থেকে আলু বের করে ঝাড়াই-বাছাই করে কেজি প্রতি ২২ টাকা দামে বিক্রি করতে হবে সিঙ্গুরের রতনপুর আলু পাইকারি আড়ত থেকে। আলুর বস্তা প্রতি দাম ৮০০/- টাকা হলেই তবেই সম্ভব খোলা বাজারে কেজি ২৫ টাকা হওয়া সম্ভব। এইমুহূর্তে রাজ্যে হিমঘর গুলিতে ৪০ লক্ষ মেট্রিকটন আলু মজুত রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। তবু নজরদারির অভাবেই দাম বৃদ্ধি বলে অভিযোগ সিঙ্গুরের কৃষক ও ব্যবসায়ীদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...