Monday, April 6, 2026

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকুন, কোভাসের উদ্বোধনে পরামর্শ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকুন। কোভাসের উদ্বোধনে পরামর্শ প্রধানমন্ত্রীর। কলকাতা, মুম্বই ও নয়ডায় একসঙ্গে উদ্বোধন হল অত্যাধুনিক কোভিড পরীক্ষা কেন্দ্র ‘কোভাস’। এখানে প্রতিদিন ১০০০০ পরীক্ষা সম্ভব। সোমবার, ভার্চুয়ালি এই তিন জায়গায় কোভাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই হাইটেক পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনে কলকাতা, মুম্বই ও নয়ডা উপকৃত হল। এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্রের যা ক্ষমতা তার সঙ্গে আরও ১০ হাজার পরীক্ষা করার ক্ষমতা বাড়ল। এই অত্যাধুনিক পরীক্ষাকেন্দ্রগুলি শুধু কোভিড নয়, এইচআইভি, হেপাটাইটিস বি-সির পরীক্ষার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারত যথেষ্ট দ্রুত অতিমারি পরিস্থিতি সামলে নিয়েছে। এখানে মৃত্যুর হার যথেষ্ট কম। প্রচুর লোক সুস্থ হয়ে উঠছেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন খুব দ্রুত করোনা ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি প্রয়োজন। এইজন্যই কেন্দ্র ইতিমধ্যেই ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে।
জানুয়ারির তুলনায় এখন দেশে কোভিড পরীক্ষার সংখ্যা অনেক বেড়েছে। দেশে এখন তেরোশো ল্যাবে পরীক্ষা হচ্ছে বলে জানান মোদি।
ভারত যেভাবে করোনা সঙ্গে লড়াই করেছে সেটা একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ছ’মাস আগে দেশে একটিও ইপিপি কিট তৈরি হত না। ভারত এখন পিপিই কিট তৈরিতে বিশ্বের মধ্যে দ্বিতীয়। আগে বেশি N95 মাস্ক তৈরি হত না। এখন সেটা দেশের চাহিদা মিটিয়ে রফতানিও করতে পারছে। অত্যন্ত কম সময়ে ভারতের স্বাস্থ্যকর্মীরা ভাইরাস মোকাবিলায় দক্ষ হয়ে উঠেছেন।
প্রধানমন্ত্রী বলেন, জেলা এবং গ্রামগুলিতে চাহিদা এবং জোগানের ভারসাম্যে আরও উন্নতি করতে হবে। কারণ, সেই সব জায়গায় করোনার লড়াই কমজোর না হয়ে পড়ে। যাঁরা অবসরপ্রাপ্ত কর্মদক্ষ মানুষ তাঁদেরও এই লড়াইয়ে সামিল করতে হবে।
ভারতে উৎসবের মরসুম আসন্ন। এই সময়ে এমন কিছু করা উচিত নয়, যাতে রোগের প্রকোপ বাড়ে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। যতদিন না পর্যন্ত করোনার ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন পর্যন্ত মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি পালন করতেই হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...