Wednesday, March 25, 2026

ইতিহাসে এই প্রথম: ভক্ত ছাড়াই দুর্গাপুজো বেলুড়মঠে

Date:

Share post:

১১৯ বছরের ইতিহাসে এই প্রথম। ভক্ত সমাগম ছাড়াই দুর্গাপুজো হবে বেলুড় মঠে। নিয়ম, আচার মেনে পুজো হবে ঠিকই, কিন্তু ভক্ত সমাগমের অনুমতি থাকবে না। অতিমারি পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জি মহারাজ।

১৯০১ সালে সারদা দেবীর অনুমতি নিয়ে বেলুড় মঠে এই পুজোর সূচনা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। মা সারদা অংশগ্রহণ করেছিলেন সেই পুজোয়। সেই সময় দুর্গাপুজো হত হাতেগোনা জমিদার বা অভিজাত বাড়িতে। কিন্তু আম বাঙালির সেখানে প্রবেশাধিকার ছিল না। তাই সবাইকে দুর্গাপুজোয় আনন্দে সামিল করতে এই পুজোর সূচনা করেন স্বামীজি। সবার জন্য এই দুর্গাপুজো ছিল উন্মুক্ত। বেলুড়মঠে প্রচলন করা হয় কুমারী পুজোরও।
কিন্তু মারণ ভাইরাস সংক্রমণের জেরে এবার সব নিয়মই পাল্টে যাচ্ছে। এখন বেলুড়মঠে দর্শনের সময় বদলে দেওয়া হয়েছে। সকালে দু’ঘণ্টা এবং বিকেলে দু’ঘণ্টা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সন্ধ্যারতিতে অংশ নিতে পারছেন না ভক্তরা। যে ভোগ-প্রসাদ বিলির ব্যবস্থা ছিল তাও আপাতত বন্ধ। এই পরিস্থিতিতে এবার দুর্গাপুজোতেও সাধারণ মানুষের জন্য বন্ধ হল বেলুড়মঠের দরজা।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...