Tuesday, February 24, 2026

ক্রিকেটের নন্দন কানন ইডেন এখন কোয়ারেন্টাইন সেন্টার! দেখে নিন

Date:

Share post:

করোনা আবহে মারণ ভাইরাস মোকাবিলায় এবার ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্স কোয়ারেন্টাইন সেন্টারের রূপ নিল। ইডেনের মধ্যে বিশাল জায়গাজুড়ে তৈরি হয়েছে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার। সিএবি সূত্রে খবর,
মূলত পুলিশকর্মীদের জন্যই ইডেনে তৈরি করা হয়েছে এই
কোয়ারেন্টাইন সেন্টার।

জানা গিয়েছে, ইডেনে কোয়ারেন্টিন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ৬ ফুট দূরত্ব রেখে তৈরি করা হয়েছে শয্যা। চলতি সপ্তাহের মধ্যেই ইডেনে চালু হয়ে যাবে এই কোয়ারেন্টাইন সেন্টার।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সংবাদ মাধ্যমকে জানান, “পুরো ইডেন নয়, E এবং F ব্লকে গ্যালারির নীচে এই কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। শীঘ্রই তা চালু করা হবে। F ব্লকে মিনি হাসপাতাল এলাকাকেও কাজে লাগানোর কথা বলা হয়েছে পুলিশকে। যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন”।


উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবিলায় ইডেন গার্ডেন্সকে চিকিৎসা পরিষেবায় কাজে লাগানোর জন্য রাজ্য সরকারের কাছে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, সৌরভের সেই প্রস্তাবকে মান্যতা দিয়ে ইডেন গার্ডেন্স পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারপরই সিএবি ও লালবাজারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভাইরাস আক্রান্ত পুলিশ কর্মীদের জন্য তৈরি হয় এই কোয়ারেন্টাইন সেন্টার।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...