Saturday, April 4, 2026

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতালের পরিচালন বোর্ডের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানা বলেছেন, “বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেক-আপ এবং কিছু টেস্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সোনিয়াজির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।”

কংগ্রেস সূত্রে খবর, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাঁকে। এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির এই হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে। সোনিয়া গান্ধীর ফের অসুস্থতার খবরে কংগ্রেস মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...