Sunday, April 12, 2026

ফ্যাশন জগতে অতিমারির প্রভাব: আলোচনার আয়োজন সিআইআই-আইডব্লিউএনের

Date:

Share post:

বিশ্ব জুড়ে অতিমারি আর তার ফলে লকডাউন, আর্থিক মন্দা- এসব কিছুর প্রভাব পড়েছে শিল্প-বাণিজ্যে। বাদ যায়নি ফ্যাশন জগতও। বস্ত্র-বয়ান শিল্পের উপরেও অতিমারির চূড়ান্ত প্রভাব পড়েছে। ফ্যাশন দুনিয়া যেন থমকে গিয়েছে। ডিজাইনাররা যেমন নিজস্ব রেঞ্জ শোকেস করতে পারেননি, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে হস্তশিল্প। এর থেকে মুক্তির উপায় কী? কীভাবে আবার ঘুরে দাঁড়াবে এই ইন্ডাস্ট্রি? এই নিয়েই ওয়েব প্লাটফর্মে ১৪ তারিখ বিকেল পাঁচটা থেকে একটি আলোচনা সভার আয়োজন করেছে সিআইআই আইডব্লিউএন। সংস্থার চেয়ারপার্সন সুচরিতা বসু জানালেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফ্যাশন জগৎ কীভাবে নিউ নর্মাল লাইফে মানিয়ে নেবে- তা জানাতেই এই আলোচনা সভার আয়োজন।

এই আলোচনাটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকছে হস্তশিল্প এবং তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তাতে অংশগ্রহণ করছেন ‘বাইলুম’-এর অন্যতম কর্ণধার মালবিকা বন্দ্যোপাধ্যায় এবং ‘বিশ্ব বাংলা’-র ক্যাটাগরি ম্যানেজার ময়ূখী বসাক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘সাশা’-র সিইও রূপা মেহতা।
দ্বিতীয় অংশে থাকবে ফ্যাশন দুনিয়ায় এই মুহূর্তে কী সংকট দেখা দিয়েছে, কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনাররা, তার সমাধান আসবে কোন পথে? সেই পর্যায়ের আলোচনায় থাকবেন ফ্যাশন ডিজাইনার কিরণ উত্তম ঘোষ এবং নীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন টেলিগ্রাফ-টি 2-র এডিটর স্মিতা রায়চৌধুরী।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...