Saturday, March 21, 2026

জাতীয় শিক্ষা নীতি নিয়ে পর্যালোচনা করতে ৬ সদস্যের কমিটি গঠন রাজ্যের

Date:

Share post:

৩৪ বছর পর বদল হয়েছে জাতীয় শিক্ষা নীতি। নতুন শিক্ষানীতি নিয়ে পর্যালোচনা করতে চায় রাজ্য। সোমবার একথা সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোন কোন ক্ষেত্রে পর্যালোচনা প্রয়োজন তা লিপিবদ্ধ করতে ৬ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের সঙ্গে কোনও কথা না বলেই নতুন শিক্ষা নীতি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঠিক নয়। জাতীয় শিক্ষানীতি তৈরির জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল সেখানে বাংলার কোনও শিক্ষক ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।শিক্ষানীতি পর্যালোচনা করতে ৬ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে এই কমিটির কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে রাজ্য সরকার।এই কমিটিতে আছেন অধ্যাপক সৌগত রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, রবীন্দ্রভারতী বিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি ও পবিত্র সরকার।

বিশেষজ্ঞ কমিটিকে ১৫ অগাস্টের মধ্যে অভিমত জানাতে হবে রাজ্য সরকারকে। সবদিক বিবেচনা করে কেন্দ্রের কাছে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে অভিমত জানাবে রাজ্য সরকার। একইসঙ্গে কোনও শিক্ষাবিদ স্বতঃপ্রণোদিত ভাবে পরামর্শ দিতে চাইলে তাও শুনবে রাজ্য সরকার। পাশাপাশি শিক্ষামন্ত্রী এই বিষয়ে শিক্ষক সংগঠনগুলিকে ইমেল মারফত অভিমত জানাতে বলেছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...