Monday, March 16, 2026

একুশের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, উত্তর থেকে দক্ষিণে ব্যাপক ভাঙন বিজেপিতে

Date:

Share post:

লক্ষ্য ২০২১। লক্ষ্য ফের রাজ্য দখল। লক্ষ্য নবান্নের আসন। একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই শক্তি বাড়িয়ে চলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা বাংলা জুড়ে বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূলে ফেরা বা যোগ দেওয়ার হিড়িক লেগেছে। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণ, গত কয়েক সপ্তাহে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন ধরেছে। বিশেষ করে একুশে জুলাই তৃণমূল নেত্রী ভার্চুয়াল সমাবেশ থেকে যখন অন্য দলের নেতা-কর্মীদের তৃণমূলে যোগদান করার আহ্বান জানিয়েছেন, তার পর থেকেই বিজেপির ভাঙন অব্যাহত।

তারই অঙ্গ হিসেবে এবার বহরমপুরে শক্তি বাড়াল ঘাসফুল শিবির। তবে অধীর চৌধুরীর গড়ে কংগ্রেস ভেঙে নন, মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি শিবিরে ভাঙন ধরেছে। মুর্ধিদবাদের তৃণমূল নেতা সৌমিক হোসেনের হাত ধরে সম্প্রতি হেভিওয়েট নেতা-সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক পদ্ম ছেড়ে ঘাসফুলের ঝাণ্ডা ধরেছেন।

মুর্শিদাবাদ তৃণমূলের নেতা সৌমিত হোসেনের হাত ধরে বিজেপির টাউন সভাপতি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সঙ্গে চার হাজার কর্মী ও সমর্থকদেরও তিনি নিয়ে আসেন। ২০২১-এর আগে এই দলবদল জেলার রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই মুহূর্তে রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে যেমন জেলায় দুর্বল করা গেল, ঠিক একইভাবে কংগ্রেসের অধীর চৌধুরীর এটা রাজনৈতিক হুমকিও বটে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের মতো উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও বিধানসভা ভোটের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। এবার আলিপুরদুয়ারেও গেরুয়া শিবিরে ভাঙন ধরাল ঘাসফুল। কালচিনি বিধানসভার বেশ কয়েকজন বিজেপি নেতা-সহ কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। বিজেপি নেতা সন্দীপ এক্কা-সহ ৬ গ্রাম পঞ্চায়েত প্রধান ও ৮ জন বিজেপি-র পদাধিকারী আলিপুরদুয়ারে জেলা নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে কালচিনি-সহ গোটা আলিপুরদুয়ারে আরও বেশ কিছু বিজেপি নেতা-কর্মী তাঁদের দলে যোগ দেবেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় তৃণমূল ভবনে এসে দক্ষিণ দিনাজপুরেও জনপ্রিয় নেতা বিপ্লব মিত্র ও তাঁর ভাই প্রশান্ত মিত্র বিজেপি ছেড়ে ফের পুরনো দলে ফেরেন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...