Monday, April 6, 2026

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের জালালনগর গ্রামে।

জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ফলেই উড়ে গিয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে চোখের নিমেষে ভেঙে পড়ে বাড়িটি। বিস্ফোরণের পর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের পর ইলামবাজার থানার পুলিশ পৌঁছয় সেখানে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাড়িতে বোমা মজুত ছিল। সেই মজুত করা বোমা থেকেই এই বিস্ফোরণ। ঘটনার পরেই জানা গিয়েছে বাড়িটি কার। বাড়ির মালিকের নাম কাসেম আলি। অনেকদিন আগেই মৃত্যু হয়েছে তার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...