Friday, May 22, 2026

বুধবার থেকে খুলছে জিম-যোগ সেন্টার, একাধিক নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউনের জেরে সেই মার্চ থেকে বন্ধ আছে জিম ও যোগ সেন্টারগুলি। এবার খুলতে চলেছে জিম সেন্টারগুলি। ৫ আগস্ট থেকে ফের শরীরচর্চা করতে জিমে পৌঁছে যাওয়া যাবে। তবে নিউ নর্মালে অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন।

১. ৬৫ বছরের উপর বয়স্ক ও ১০ বছরের নিচের বাচ্চা এবং গর্ভবতীদের বদ্ধস্থানের জিমে যেতে নিষেধ করা হয়েছে।

২. জিম কিংবা যোগ প্রশিক্ষণ কেন্দ্রে সারাক্ষণই ফেসশিল্ড কিংবা মাস্ক পরে থাকতে হবে। তবে শরীরচর্চার সময় যাতে নিঃশ্বাস নিতে সমস্যা না হয়, সেই জন্য একটি পাতলা মুখাবরণ (Visor) পরলেই চলবে।

৩. প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের সুপারিশ দেওয়া হয়েছে। সেখানে নিজের স্বাস্থ্যের সমস্ত আপডেট দিতে হবে।

৪. জিম অথবা যোগা সেন্টারে প্রত্যেকের জন্য অন্তত ৪ মিটার জায়গা বরাদ্দ করতে হবে। জিমে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে ছ’ফুটের দূরত্ব থাকা আবশ্যক। আর সুযোগ মতো সেগুলিকে বদ্ধস্থান থেকে বের করে এনে বাইরে রাখতে হবে।

৫. জিমে ঢোকা কিংবা বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা চিহ্নিত করে দিতে হবে। সেখান দিতেই যেন প্রত্যেকে যাতায়াত করেন, তা সুনিশ্চিত করতে হবে।

৬. এসির তাপমাত্রা সর্বদা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখা বাধ্যতামূলক। প্রয়োজনে এসি বন্ধ করে বাইরের হাওয়া আসতে দিতে হবে।

৭. প্রবেশ দ্বারের সামনে স্যানিটাইজার রাখতে হবে। থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীনরাই ঢোকার অনুমতি পাবেন।

৮. জিমের মধ্যেই কারও উপসর্গ দেখা দিলে তাঁকে অন্য স্থানে নিয়ে যেতে হবে। যেখানে বাকিরা ঢুকবেন না। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সরকারি সাহায্য নিতে হবে।

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...