Sunday, June 14, 2026

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি

Date:

Share post:

উত্তর বঙ্গোপসাগরে ঘনিভূত হচ্ছে গভীর নিম্নচাপ। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল   আলিপুর আবহাওয়া দফতর।নিম্নচাপের জেরে ওড়িশায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই এ রাজ্যে কলকাতা-সহ শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির বেগ কম হলেও এই বৃষ্টি সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সারারাত অল্প ও মাঝারি বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার । ঘন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে আকাশ। সকালের পরিবেশে সন্ধ্যার ছায়া। কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সতর্কতা বার্তা পাওয়ার পর, বাড়তি প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভাও। রাস্তায় যাতে জল জমে না যায়, সে কারণে পাম্পিং স্টেশনগুলিকে সচল রাখতে বলা হয়েছে। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও, দক্ষিণে তুলনায় কম বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের মতোই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়ছিল। সোমবারও সকাল থেকেই প্যাঁচপ্যাচে গরম ছিল। রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ এবং ৫ অগস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম  মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...