Saturday, March 14, 2026

লাদাখে সংঘাতের পারদ উর্ধ্বমুখী, চিনের প্রস্তাব নাকচ করল ভারত

Date:

Share post:

পূর্ব লাদাখে সংঘাতের আবহ কার্যত বজায় রাখলো চিনের কূটনীতি। পঞ্চম কমান্ডার পর্যায়ের বৈঠকও কার্যত নিষ্ফলা। এখনও লাদাখের বহু জায়গাতে চিন প্রায় ৩৭ হাজার সেনা রেখে দিয়েছে, সেখানে ফের একবার ডিসএনগেজমেন্টের প্রস্তাব ব্যর্থ হল ।
চিন এর আগে জানিয়েছিল, ১৪ সপ্তাহের সীমান্ত সংঘাত শেষ করতে হলে, সেনা সরাতে হবে পূর্ব লাদাখের আরও কিছু এলাকা থেকে। ফলে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া আরও বাড়াতে হবে। যা মেনে নেয়নি ভারত। ভারত সাফ জানিয়ে দিয়েছে, লাদাখের বুক থেকে আর সেনা সরাতে পারবে না দিল্লি।আসলে ভারত চাইছে সরকারি তরফে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে। দিল্লি থেকে ছাড়পত্র এলে তবেই চিনের প্রস্তাব নিয়ে ভারত সরাসরি কিছু পদক্ষেপ নিতে পারবে।
চিন দাবি করেছিল যে , আগে ভারত সেনা সরাবে পূর্ব লাদাখ থেকে , তারপর চিন সেনা সরাবে। আর বেজিং এর এই কূটনৈতিক চালে আস্থা রাখতে পারেনি দিল্লি। সরাসরি ভারত জানিয়ে দিয়েছে যে , ভারত কিছুতেই আগে লাদাখ থেকে সেনা সরাবে না।
রবিবার হাইভোল্টেজ বৈঠক ছিল মলডোতে। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে চলে পঞ্চম দফার সেনা স্তরের বৈঠক। কিন্তু শেষ রক্ষা হয়নি।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...