Saturday, April 4, 2026

জয়েন্টের মেধা তালিকায় বাংলা মাধ্যমের মাত্র এক! শিক্ষামন্ত্রীর উত্তর শুনুন

Date:

Share post:

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর এবার পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রাসের ফলাফল প্রকাশিত হল আজ, শুক্রবার।নবোর্ডের তরফে ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে প্রথম দশে বাংলা বোর্ডের মাত্র একজন ছাত্র আছে। অষ্টম স্থানে রয়েছে বেহালা আর্য বিদ্যামন্দিরের ছাত্র অরিত্র মিত্র। কিন্তু বাকি ছবিটা হতাশার।

মেধাতালিকায় মাত্র এক! তবে কি বাংলার মেধা কমছে? এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি এখনও পর্যন্ত পুরোটা বিশ্লেষণ করিনি। সবক্ষেত্রে সরলীকরণ ঠিক নয়। আমরা চেয়েছি এই রাজ্যের মেধা এই রাজ্যতেই থাক। চূড়ান্ত পর্যবেক্ষণের পর নিশ্চয় জানাবো।”।

এদিকে বাংলায় দেরিতে কাউন্সেলিং হওয়ার জন্য ভিন রাজ্যে সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরা চলে যায় । ফলে কলেজে প্রচুর আসন ফাঁকা থাকে। তাই জয়েন্ট এন্ট্রাস বোর্ড এবার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব রাজ্যের আগে এবার বাংলায় কাউন্সেলিং কতবে। তাই আগামী সপ্তাহ থেকে বাংলায় জয়েন্টের কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে। এবার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিয়মও অনেকটা শিথিল করা হয়েছে। এই বছর থেকে প্রত্যেক রাউন্ডের কাউন্সেলিং-এর শেষে রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ, ছাত্রছাত্রীরা কাউন্সেলিং-এর জন্য দ্বিতীয় রাউন্ডকেও বেছে নিতে পারবে। আগে ছাত্রদের প্রথম রাউন্ডেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...