Thursday, June 18, 2026

বারাকপুরের পরে নৈহাটি, তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমা

Date:

Share post:

বারাকপুরের পরে নৈহাটি, ফের তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা। নৈহাটি বিজয়নগর এলাকায় তৃণমূল নেতা সনৎ দের অফিসে গভীর রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সনৎ দেকে খুন করার উদ্দেশ্যেই এই নিয়ে পরপর চারবার বোমাবাজি বলে অভিযোগ শাসকদলে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির।

শুক্রবার, বারাকপুর কল্যানী এক্সপ্রেসওয়ের পাশে নৈহাটি রাজেন্দ্রপুর মোড়ের কাছে তৃণমূলের পার্টি অফিসেও বোমা ছোড়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চড়ে গিয়ে বোমা ছুড়ে পালায়। নৈহাটি থানার পুলিশ তদন্তে নেমেছে। বিজেপির তরফে গোটা ঘটনার অস্বীকার করা হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...