Thursday, June 18, 2026

“আমাদের নিয়োগ করুন,” মুখ্যমন্ত্রীর কাছে আবেদন গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে নাম রয়েছে। মহামারি আবহে আর্থিক সঙ্কটে তাঁরা। এই অবস্থায় রাজ্য সরকারের কাছে নিয়োগের আবেদন জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

২০১৭ সালে রাজ্যে গ্রুপ ডি-র পরীক্ষা হয়। প্যানেল ভুক্তদের নিয়োগ করে সরকার। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের বক্তব্য, তিন বছর ধরে তাঁরা ওয়েটিং লিস্টে আছেন। অভিযোগ, শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না।

ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন, “মোট ১৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। বহু পরীক্ষার্থী ওয়েটিং লিস্টে আছেন। যারা চাকরি পেয়েছেন তাঁদের স্বাস্থ্য দফতরের জিডিএ পোস্টে নিয়োগ করা হয়েছে।” তাঁর অভিযোগ, তথ্য জানার অধিকার আইনে ওয়েটিং লিস্টের সম্পূর্ণ তালিকা চাইলেও তা মেলেনি।কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের নিয়োগ করুন।”

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...