Thursday, June 18, 2026

লকডাউন উপেক্ষা করায় ফুল-মিষ্টিতে ‘উষ্ণ অভ্যর্থনা’! পরে আইন মেনে আটক

Date:

Share post:

অত্যধিক হারে করোনা সংক্রমণের জেরে রোটেশন পদ্ধতিতে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ, শনিবার অগাস্ট মাসের দ্বিতীয় লকডাউন। আর এই পূর্ণাঙ্গ লকডাউনকে তৎপর পুলিশ প্রশাসন। শহর থেকে শহরতলী কিংবা জেলা, সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। জরুরি কারণ বা পরিষেবা ছাড়া কেই বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কিন্তু এতকিছুর পরও অসচেতন কিছু মানুষ লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোচ্ছেন। অনেকের মুখে আবার মাস্কও নেই। প্রশাসন তৎপরতা দেখিয়ে কাউকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কোথাও আবার শাস্তি হিসেবে কান ধরে উঠবস করাচ্ছে। রাস্তায় থুতু ফেললে তো রক্ষে নেই।
তাকে দিয়েই পরিষ্কার করানো হচ্ছে রাস্তায় ফেলা থুতু।

কিন্তু আজ হুগলি জেলার চুঁচুড়ায় অভিনব কায়দায় “শাস্তি” দিলো পুলিশ। “গান্ধীগিরি” বলা চলে। জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হলে কিংবা মাস্ক না পরলে প্রথমে তাদেরকে ফুলের মালা ও মিষ্টি দিয়ে “উষ্ণ অভ্যর্থনা” জানানো হচ্ছে। এবং তারপর আটক করে শ্রীঘরে পাঠানো হচ্ছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...