Wednesday, June 17, 2026

অগাস্টে করোনা সংক্রমণের নিরিখে ব্রাজিল-আমেরিকাকে টপকে শীর্ষে ভারত!

Date:

Share post:

করোনার দাপটে ভয়ঙ্কর পরিস্থিতি দেশজুড়ে। পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসক-বিশেষজ্ঞদের। এবার যে তথ্য উঠে এলো তা দেখে চমকে উঠে হয়। সামগ্রিক ভাবে না হলেও ব্রাজিল-আমেরিকাকে টপকে কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে পৌঁছে গেল ভারত। দৈনিক সংক্রমণের হারেও আমেরিকা ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত। চলতি অগাস্ট মাসের চারদিন (২,৩, ৫ ও ৬) বিশ্বের মধ্যে সর্বাধিক মারণ ভাইরাস সংক্রমণ হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টাতে বিদ্যুৎ গতিতে সংক্রমণ বেড়েছে দেশজুড়ে।

এবার শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় ৬২ হাজার (৬১ হাজার ৫৩৭ জন) মানুষ। এই নিয়ে পরপর দু’দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের গণ্ডি ছাড়াল। এই ২৪ ঘণ্টায় মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩৩। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য এমনই জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২। দেশজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৪২ হাজার ৫১৮। যা যথেষ্ট উদ্বেগের।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৬ লক্ষ ১৯ হাজার ৮৮টি। তাঁদের চিকিৎসা চলছে। তবে কিছুটা স্বস্তির খবর, আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। দেশজুড়ে ইতিমধ্যেই করোনাকে জয় করে ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন সুস্থ হয়েছেন।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...