Wednesday, June 17, 2026

বৃষ্টি থামতেই রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ

Date:

Share post:

বৃষ্টি কমতেই বাড়ছে শহরের তাপমাত্রার পারদ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়েই বৃদ্ধি পেয়েছে কলকাতা ও জেলায়। সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা। ফলে রোদ বাড়লেই বৃদ্ধি পাচ্ছে অস্বস্তি। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ থেকে ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। সল্টলেক ও দমদমে বৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। শুক্রবার সকাল থেকে আর বৃষ্টি হয়নি। রোদ ছিল না। মেঘে ঢাকা ছিল আকাশ। তবে বৃষ্টিও হয়নি তেমনভাবে। আগামী রবিবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। আর তার ফলে ফের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...