Monday, April 6, 2026

রাজ্যের আবেদনে ফের দেশের ৬ শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বিচ্ছিন্ন করল কেন্দ্র

Date:

Share post:

সারা দেশের মতো এ রাজ্যের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত প্রায় ১ লক্ষ। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার। এই পরিস্থিতিতে লাগাম টানতে এবার ফের রাজ্য সরকারের অনুরোধেই আগামী ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত দেশের সর্বোচ্চ সংক্রমিত ৬টি শহর থেকে কলকাতার দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মোকাবিলায় রোটেশন পদ্ধতিতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় বাইরের শহরগুলির থেকে লোক আসলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য। সেই বিষয়টি মাথায় রেখে আপাতত বিমান পরিষেবা বন্ধের জন্য অসামরিক বিমানমন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ করেছিল নবান্ন। আর সেই অনুরোধেই সাড়া দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আনলক পর্বে এর আগে প্রথম বিমান পরিষেবা বন্ধ রাখা হয় গত ৬-১৯ জুলাই। দ্বিতীয় দফায় ২০ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয় বিমান চলাচল। এ দিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, “দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ থাকবে। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে না।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...