Monday, April 6, 2026

শহরে করোনা আক্রান্ত বৃদ্ধের আত্মহত্যা, ফ্ল্যাট মালিকের দিকে অভিযোগের আঙুল

Date:

Share post:

ফের শহরে আত্মহত্যার ঘটনা। এবার বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনা নারকেলডাঙা মেইন রোডের। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল (৭০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রামকিশোর কেজরিওয়াল সম্প্রতি করোনা আক্রান্ত হন। তাঁর সঙ্গে পরিবারের আরও অনেকেই করোনা আক্রান্ত ছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পরিবারের অভিযোগ, রামকিশোর বেঙ্গল কেমিক্যালের কাছে মানিক্লাবের একটি ফ্ল্যাট কিনেছিলেন। ল্যান্ডলর্ড শ্যামসুন্দর পাতোদিয়ার কাছ থেকে ২ কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন তিনি। সমস্ত টাকা মেটানোর পরও ল্যান্ডলর্ডবফ্ল্যাট হস্তান্তর করেননি তাঁকে। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। নিজের সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে তিনি ফ্ল্যাট কিনেছিলেন। তারপরও ফ্ল্যাট হাতে না পাওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...