Saturday, March 28, 2026

করোনা সংক্রমণ থেকে বাঁচতে মেসি ঘুমোচ্ছেন বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে!

Date:

Share post:

বিশ্ব জুড়ে ক্রীড়া ক্ষেত্রে নিজের থাবা ক্রমশ আরও জোরদার করছে করোনা ভাইরাস। এমন গম্ভীর পরিস্থিতে বিশ্ববাসীকে দায়িত্বজ্ঞান সম্পন্ন হওয়ার আবেদন জানিয়েছেন লিওনেল মেসি। তাঁর কথায়, স্বাস্থ্য সবার আগে। করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে প্রত্যেককে ঘরে থাকার আবেদনও করেছেন ফুটবল তারকা।
এদিকে করোনার
আক্রমণে ইউরোপের অন্যতম জর্জরিত দেশ স্পেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাবধানী সবাই। এর মধ্যেই করোনার সংক্রমণ থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করলেন লিওনেল মেসি। প্রমাণ করলেন মাঠের যুদ্ধের মতো করোনার বিরুদ্ধে যুদ্ধ জিততেও সমান বদ্ধপরিকর তিনি। করোনাকে দূরে রাখতে বর্তমানে তিনি ঘুমোচ্ছেন বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে। নিজের উদ্যোগেই সেটি কিনেছেন বার্সার রাজপুত্র।
আসলে ‘অ্যান্টি করোনা ভাইরাস’ নামক এই বিশেষ গদি তৈরি করেছে ‘‌টেক মুন’ নামে একটি সংস্থা। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার সাউল নিগুয়েজ। টেক মুনের দাবি, মেসির কেনা ওই বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে আছে বিশেষ এক ন্যানো পার্টিকল ‘ভিরুক্লিন’। আর এই ভিরুক্লিনের সাহায্যে চার ঘণ্টার মধ্যেই নাকি ধ্বংস হবে করোনার ভাইরাস।
নিশ্চয়ই ভাবছেন দাম কত? ভারতীয় মুদ্রায় এই ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদির দাম মাত্র ৮৮ হাজার টাকা। শুধু মেসি নন। বিশেষ এই গদি কিনেছেন আর্জেন্টিনার আর এক তারকা নাম সের্জিও আগুয়েরোও।

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...