Saturday, June 13, 2026

ঈশ্বর আমায় আনন্দ ও দুঃখ একইভাবে সহ্য করার ক্ষমতা দিন: প্রণব-কন্যা

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা সাড়া দিচ্ছেন না প্রণববাবু। এই পরিস্থিতিতে নিজের টুইটার হ্যান্ডেল পোস্ট করলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, গত বছর ৮ অগাস্ট তাঁর জীবনের অন্যতম সেরা আনন্দের দিন। কারণ সেদিন তাঁর বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে এবছর ১০ অগাস্ট তিনি আশঙ্কাজনক। এরপর শর্মিষ্ঠা লেখেন, “তাঁর (বাবার) জন্য যেটা সবথেকে ভালো ঈশ্বর যেন তাই করেন। আর আনন্দ ও দুঃখ দুটোকেই সমানভাবে সহ্য করার ক্ষমতা যেন আমায় দেন”। যাঁরা তার বাবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...