Monday, April 6, 2026

তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ

Date:

Share post:

এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠল সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ। মৃতার নাম ফুলা কুমারী। হুগলির শ্রীরামপুরের নিউ মহেশ এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে প্রতিবেশীর সঙ্গে গল্প করায় মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করেন তাঁর বাবা। পরে আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনায় মৃতার বাবা ও দাদাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি বসবাস করতে আসা পরিবারটি প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মেলামেশা করত না। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান তৃণমূল নেতা পিন্টু নাথ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...