Thursday, April 2, 2026

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি একইরকম  

Date:

Share post:

শারীরিক পরিস্থিতি একইরকম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির সেনা হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। সঙ্কটজনক পরিস্থিতি। গতকাল রাতেই প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গুজব ছড়ানো বন্ধ হোক। প্রাক্তন রাষ্ট্রপতি জীবিত রয়েছেন। প্রণববাবু গত রবিবার তাঁর বাসভবনের বাথরুমে পড়ে যান। চিকিৎসা করাতে গিয়ে জানা যায় তিনি অতিমারীতে আক্রান্ত। এরপর তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর জমাট বাঁধা রক্ত মস্তিষ্ক থেকে বের করা গেলেও রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে রয়েছেন।

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...