Thursday, April 2, 2026

টানা ১৬ ঘণ্টা গেম খেলে মর্মান্তিক পরিণতি কিশোরের

Date:

Share post:

প্রতিদিনের মতোই অনলাইন গেম খেলছিল কিশোর। কিন্তু এই গেমই যে জীবন কেড়ে নেবে তা ভাবতে পারেনি কেউ। টানা ১৬ ঘণ্টা পাবজি খেলতে গিয়ে মৃত্যু হলো পড়ুয়ার। ঘটনা অন্ধ্রপ্রদেশের দ্বয়ারকা ত্রিরুমালা মন্ডলের।

জানা গিয়েছে, গেমের আসক্তিতে টানা ১৬ ঘণ্টা জল, খাবার কিছুই খায়নি সে। এর ফলেই ডিহাইড্রেশন হয়ে যায়। একইসঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা পরীক্ষাও করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার দুই তিন ঘণ্টা পরেই তার মৃত্যু হয়।

যদিও গেমের আসক্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে পাবজি খেলতে গিয়ে প্রাণ দিয়েছিল মধ্যপ্রদেশের এক কিশোরের। টানা ৬ ঘণ্টা গেম খেলতে গিয়ে মৃত্যু হয় তার। আবার পাঞ্জাবের এক কিশোর অনলাইন ক্লাস করার নাম করে বাবার ফোন নেয়। এরপর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা দিয়ে সে নিজের এবং বন্ধুদের জন্য পাবজিতে ভার্চুয়াল লাইফ কেনে।

আরও পড়ুন : কীভাবে ক্যান্সারের কথা জেনেছিলেন সঞ্জয়?

Related articles

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...