Monday, April 6, 2026

করোনা আবহে সামাজিক দূরত্ব-স্বাস্থ্যবিধি ভেঙে ভারত মাতার পুজো বিজেপির

Date:

Share post:

আজ ১৫ অগাস্ট। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। আর বিশেষ দিনটিতে ভারত মাতার পুজোর প্রচলন আছে। সেইমতো স্বাধীনতা দিবসের দিন উত্তর কলকাতার বাগবাজারে ভারতমাতার পুজোর আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেখানে পুজো উপলক্ষ্যে সামাজিক দূরত্ববিধিকে উপেক্ষা করে ব্যাপক জমায়েতের ছবি ধরা পড়ে।

শুধু তাই নয়। ভারত মাতার পুজো উপলক্ষ্যে মহামারি আবহে স্বাস্থ্যবিধিকেও বুড়ো আঙুল দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। অনেকের মুখেই মাস্ক ছিল। তার মধ্যেই যথারীতি পুজো হল। ভোগ বিতরণ হল।

অভিযোগ, করোনা সঙ্কটে এ বছর এই পুজোর নাকি পুলিশি অনুমতিও মেলেনি। অনুমতি ছাড়াই পুজো করেছেন উদ্যোক্তারা। যদিও তাঁদের পুলিশ মঞ্চ ভেঙে দিয়েছিল। তার পরেও সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করা হয়েছে। মানা হয়েছে স্বাস্থ্যবিধিও। মাইকে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...