Tuesday, June 16, 2026

ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের ধারা অব্যাহত। এবার গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩,৪৮৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫,৮৯,৬৮২। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের বলি হয়েছেন আরও ৯৪৪ জন রোগী। ফলে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৯,৯৮০ জনের। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,৭৭,৪৪৪ জন সক্রিয় রোগী। তবে স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৮,৬২,২৫৮ জন করোনাজয়ী। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৫,৫৭৩ জন।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...