Saturday, April 4, 2026

করোনা আবহে খুঁটি পুজো, তিলোত্তমার আকাশে মায়ের আগমনী বার্তা এসবি পার্ক সার্বজনীনের

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর কলকাতা পুজো মানেই রকমারি ব্যাপার। রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে যা বিদেশেও সমাদৃত। অন্য বছরগুলিতে এতদিনে বড় বড় বারোয়ারি পুজোগুলি জোরকদমে প্রস্তুতি শুরু করে দেয়। থিমের পুজোর মণ্ডপ নির্মাণও শুরু হয়ে যায়। তারও আগে রথের সময় থেকে জাঁকজমক করে হয় খুঁটি পুজো।

যদিও করোনা মহামারি আবহে এবার উৎসবের টানে ভাটা পড়েছে। এই বছর সেই অর্থে সাড়ম্বরে পালিত হবে না কলকাতার দুর্গাপুজো। কারণ, করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যেমন ঘরবন্দি হয়েছেন, তেমনই পুজো উদ্যোক্তারাও কমিয়েছে বাজেট।

কিন্তু বাঙালির সেরা উৎসব বলে কথা, তাই ভাইরাসের দাপট যতই থাকুক, জৌলুস কমলেও বাঙালির দুর্গাপুজোকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের খুঁটি পুজো সেরে ফেললো। ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার জানিয়েছেন, স্বাধীনতার পতাকা যেমন উড়েছে আকাশে, ঠিক একইভাবে পুজোর গন্ধ বাতাসে। এবং এ বছরের তাদের দুর্গাপুজোর ভাবনা এমনই।

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...