Monday, April 6, 2026

বিপ্লবী ক্ষুদিরাম বসু অপরাধীদের তালিকায়, ক্ষমা চাইল জিফাইভ

Date:

Share post:

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি ব্যবহার করা হয়েছে অপরাধীদের তালিকায়। ওয়েবসিরিজ ‘অভয় টু’ এর দৃশ্য সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। নিজেদের কাজের জন্য এবার ক্ষমা চাইল জিফাইভ।

ওয়েব সিরিজের পরিচালক কেন ঘোষ একটি স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে জিফাইভ সাপোর্ট নামে টুইটার অ্যাকাউন্ট থেকে এই কাজের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। জিফাইভ সাপোর্ট এদিন টুইটারে একটি পোস্টের উত্তরে লিখেছে, “প্রযোজক, অনুষ্ঠান বা এই প্ল্যাটফর্ম ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে চায়নি। বহু প্রতিক্রিয়া আমরা পেয়েছি এবং দর্শকদের সম্মান জানিয়ে ‘অভয় টু’ তে ব্যবহার হওয়া ওই ছবির অংশ ব্লার করে দেওয়া হচ্ছে। এপিসোড খুব তাড়াতাড়ি আবার দেখা যাবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

যদিও এতে সন্তুষ্ট নন নেটিজেনরা। তাঁদের মতে, “ছবির অংশ ব্লার করে দেওয়া কখনই কোনও সমাধান হতে পারে না।” কেউ দাবি জানাচ্ছেন, “সিন রিক্রিয়েট করতে হবে।” কেউ আবার সরাসরি পরিচালকের পোস্টে তাঁকে জিজ্ঞেস করেছেন, ” আগে জবাব দিন কেন করেছেন?”

প্রসঙ্গত, শুক্রবার রিলিজ করে ‘অভয় টু’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কুনাল খেমু। এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার অভয় এক অপরাধীকে জেরা করছেন। ওই ঘরেই মোস্ট ওয়ান্টেড বোর্ড লাগানো আছে। যেখানে অপরাধীদের ছবি রয়েছে। আর ওই বোর্ডেই রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। এই দৃশ্য সামনে আসতেই পরিচালক, প্রযোজক এবং জিফাইভের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...