Saturday, June 27, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কৈলাস বিজয়বর্গীয়

Date:

Share post:

রাজ্যের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে গিয়ে আজ, সোমবার দেখা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাজ্যপালের সঙ্গে। হুগলির খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। রাজ্যের একাধিক জায়গায় আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্যপাল নিজেও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের তির শানিয়েছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা না নিয়ে শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে পুলিশের সম্পত্তি বৃদ্ধি নিয়েও আক্রমণ শানিয়ে ছিলেন তিনি। মূলত, রাজ্য বিজেপির অন্দরে বেড়ে চলা দ্বন্দ্ব মেটাতেই কলকাতা সফরে এসে নজর ঘোরাতে কৈলাস বিজয় বর্গীয় এমনটাই মনে করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে, অমিত শাহ এবং জেপি নাড্ডার দূত হিসেবেই কৈলাস বিজয়বর্গী-এর রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। এছাড়া, সোমবার বেশিরভাগ সময়টাই মুকুল রায়ের সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...