Monday, April 6, 2026

বিশ্বভারতীর অশান্তিতে দল জড়িত? অনুব্রতকে দেখার দায়িত্ব দিলেন মহাসচিব

Date:

Share post:

শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া ঘিরে অশান্তি অব্যাহত। পাঁচিল দিয়ে ঘিরে ফেলার প্রতিবাদে রবিবার থেকে আন্দোলনে নামে স্থানীয়রা। সোমবার অশান্তি চরমে পৌঁছয়। নির্মাণ কাজ করতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মাঠে পৌঁছন। প্রতিবাদে জড়ো হন স্থানীয়রা। উল্টে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম। এলাকায় মিছিল করেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি।

যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিশ্বভারতীর বিষয়টি দেখার জন্য অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরির উপস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কোর্টের সিদ্ধান্তে মান্যতা দিয়ে পাঁচিল তোলা হচ্ছে। কিন্তু বিধায়ক নিজে উপস্থিত থেকে পাঁচিল ভাঙছেন।” তবে বিধায়ক সাফ জানিয়েছেন, এলাকার মানুষ এবং বিশ্বভারতীর প্রাক্তনী হিসেবে মিছিলে উপস্থিত হয়েছিলেন তিনি।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...