Tuesday, March 31, 2026

বন্ধের পথে সরকারি সংস্থা স্কুটারস ইন্ডিয়া

Date:

Share post:

লকডাউন সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং গণপরিবহনের অপ্রতুলতার কারণে একদিকে যেমন দ্বিচক্রযানের বিক্রি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে, তেমন তার উল্টো ছবিও রয়েছে। শীঘ্রই বন্ধ হতে চলেছে সরকারি সংস্থা স্কুটারস ইন্ডিয়া। এই সংস্থার ল্যামরেটা স্কুটার ৭০ থেকে ৯০ দশক অত্যন্ত জনপ্রিয় ছিল ৷ ভারতে এই স্কুটার তৈরি করার দায়িত্বে ছিল স্কুটারস ইন্ডিয়া৷ সেই সংস্থা বন্ধের জন্য সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে৷ স্কুটারস ইন্ডিয়াকে বিক্রি করার জন্য হেভি ইন্ডাস্ট্রি মন্ত্রকের তরফে প্রস্তাব তৈরি করা হয়েছে।

প্রথমে সরকার এই সংস্থায় তাদের পুরো অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু কেউ স্কুটার ইন্ডিয়াকে কেনার কোনও ইচ্ছা প্রকাশ না করায় সংস্থাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...