Tuesday, March 24, 2026

PM CARE-এর অর্থ NDRF তহবিলে জমা দেওয়ার প্রয়োজন নেই: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে পাঠানো হোক- এই আবেদন করে কেন্দ্রের বিরুদ্ধে এক এনজিও-র জনস্বার্থ মামলা দাখিল করে।

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল বা NDRF-এ জমা করার দরকার নেই। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল
বা NDRF- এ পাঠানো হোক, এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের বিরুদ্ধে একটি NGO জনস্বার্থ মামলা করে। এদিন সুপ্রিম কোর্ট সেই এই মামলা খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্টে NGO-র পেশ করা আবেদনে বলা হয়, করোনা মহামারির আবহে PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল বা NDRF- এ পাঠানো হোক। কেন্দ্র PM CARE জনা পড়া অর্থের বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৯ বিপর্যয় মোকাবিলা আইন কোভিড-১৯ মোকাবিলার জন্য যথেষ্ট। এর জন্য কোনও নতুন পরিকল্পনার প্রয়োজন নেই। প্রয়োজনে স্বেচ্ছায় NDRF-কে অর্থ সব সময় দেওয়া যায় বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, PM CARE-এর সংগৃহীত তহবিল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল সম্পূর্ণ পৃথক। PM CARE-এর তহবিল বিভিন্ন স্বেচ্ছাসেবী ট্রাস্টের দানের জন্য গঠিত। এই অনুদানের টাকা NDRF- কে দেওয়া যায় না। তাই তহবিল স্থানান্তরের প্রয়োজন নেই।

প্রসঙ্গত, পাব্লিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে গত ২৮ মার্চ PM CARE তহবিল গড়ে তোলা হয়। যার তহবিলের লক্ষ্য, কোভিড-১৯ -এর মতো কোনও আপদকালীন বা সঙ্কটজক পরিস্থিতি মোকাবিলা করা।

শুনানিতে সরকারের বক্তব্য ছিলো, ‘PM CARE’ একটি অনুদানের ফান্ড। এর অর্থ সরাসরি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তর করানো যায় না। এই আবেদন মেনে নেওয়া যায় না৷ ৩২ নম্বর ধারা অনুযায়ী এর কোনও যুক্তিও নেই। ২০০৫ সালের আইন সম্পূর্ণ পৃথক। সুতরাং গোটা আবেদনই ভুল ধারণাবশত।’

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...