Tuesday, February 24, 2026

বিশ্বভারতীর জট খুলতে সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকলেন জেলাশাসক

Date:

Share post:

বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে একাধিক দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অশান্তি অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এদিকে, বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এমন অচলাবস্থার বিষয়টি যেহেতু রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয়স্তরে ইস্যু হয়েছে, তাই তড়িঘড়ি জট কাটাতে তৎপর বীরভূম জেলা প্রশাসন। আগামীকাল, বুধবার নিজের দফতরে সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন জেলাশাসক মৌমিতা গোদারা। এই মর্মে সব পক্ষকে চিঠি দিয়ে আসতেও বলেছেন জেলাশাসক। বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও।

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...