Monday, April 6, 2026

বিজেপির মিছিলকে কেন্দ্র করে শহরের বুকে ধুন্ধুমার কাণ্ড

Date:

Share post:

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল ভাঙা কাণ্ডের জের এসে পড়লো কলকাতায়। আজ, বুধবার দুপুরে সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি রাজ্য দফতরের সামনে থেকে যুবমোর্চার কর্মীরা যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ ও অনুপম হাজরার নেতৃত্বে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য প্রায় শ-খানেক বিজেপি কর্মী-সমর্থক জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পথ ধরেন।

যতীন্দ্রমোহন এভিনিউ ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংলগ্ন রাস্তায় পথ আটকায় বিশাল পুলিশবাহিনী। সেখানেই বিজেপির কর্মী-সমর্থকেরা রাস্তায় বসে পড়েন। বন্ধ হয়ে যায় ধর্মতলা-শ্যামবাজারগামী যান চলাচল। এরপরে পরেই পুলিশ বিজেপি কর্মীদের একে একে তাদেরকে গ্রেফতার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...