Tuesday, April 14, 2026

প্রেসিডেন্ট জিনপিংয়ের সমালোচনা করে সিপিসি থেকে বহিষ্কৃত চিনের নেত্রী

Date:

Share post:

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর একাধিক নীতি ভুল। এই সত্যি কথাটা সাহস করে বলার জন্য এবার চিনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হলেন দলের প্রথম সারির নেত্রী তথা অধ্যাপিকা কাই সিয়া। সরাসরি চিনের সর্বময় কর্তা জিনপিংয়ের সমালোচনা করার দায়েই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবর সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে। গত সোমবার তাঁকে শাস্তি দেয় চিনা কমিউনিস্ট পার্টি। বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে দেশের সুনাম নষ্ট করেছেন কাই সিয়া। বিশ্ব রাজনীতির মারাত্মক সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। খবরে প্রকাশ, ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে উস্কানি দেওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিযুক্ত করেছিলেন সিয়া। কাই সিয়া চিনের সেন্ট্রাল পার্টি স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তিনি দাবি করেন, চিনের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা ও সামাজিক উত্তেজনা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে চিন। এই বক্তব্য প্রকাশের পরই তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হল।

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...