Sunday, June 14, 2026

বিশ্বভারতীর অশান্তি: পদ্মশ্রীপ্রাপক ১ টাকার চিকিৎসকের মূর্তিতে কালি!

Date:

Share post:

বোলপুরের বিশিষ্ট চিকিৎসক । পদ্মশ্রীপ্রাপক চিকিৎসক এলাকায় এক টাকার ডাক্তার নামে পরিচিত। তাঁর মূর্তিতেই এবার কালি মাখালো দুষ্কৃতীরা! এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। বুধবার সকালে দেখা যায় বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিটি কালো কালিতে মাখা।

উল্লেখ্য,  চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলর মেম্বার। পাশাপাশি তিনি বিশ্বভারতীর নীতি নির্ধারণ কমিটিতেও রয়েছেন। তিনি বিশ্বভারতীর মেলার মাঠে প্রাচীর তোলার ঘটনাকে সমর্থন করেছিলেন। আর সেই কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দুঃস্থ মানুষের চিকিৎসায় নিয়োজিত এই চিকিৎসক। এক টাকার বিনিময়ে তিনি চিকিৎসা করেন। সম্প্রতি তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন । চিকিৎসককে সম্মানিত করতেই তাঁর বাড়ির সামনে আবক্ষ মূর্তি বানানো হয়। আর সেই মুহূর্তেই মঙ্গলবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কালি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এই কাজের সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...