Monday, April 6, 2026

বড় ধাক্কা মুম্বই পুলিশ ও রিয়া চক্রবর্তীর, সুশান্ত-মামলা সিবিআইয়ের হাতে

Date:

Share post:

বড় ধাক্কা খেল রিয়া চক্রবর্তী ও মুম্বই পুলিশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বিহার পুলিশ যে এফআইআর করেছিল, তা যথাযথ এবং যৌক্তিক। একই সঙ্গে বলা হয়েছে রিয়া চক্রবর্তীর আবেদন যথার্থ নয়। বিহার পুলিশ পাটনায় এই মামলা দায়ের করে ভুল কিছু করেনি। মুম্বই পুলিশকে সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় মূলত রিয়া চক্রবর্তীর আবেদনের কারণেই। সুশান্তর বাবা তাঁর বয়সজনিত কারণে পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এই মামলা মুম্বইতে ট্রান্সফার বা স্থানান্তর করার জন্য রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আর তার জেরেই আজকের এই সিদ্ধান্ত। চাইলে সিবিআই এখন নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করতে পারে।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...