Monday, April 6, 2026

মহামারি আবহে কাজ হারালেও এবার মিলবে ৫০ শতাংশ বেতন, সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

মহামারির প্রকোপে দেশে এক ধাক্কায় বেড়েছে কাজ হারানো মানুষের সংখ্যা।

এই পরিস্থিতি সামাল দিতে এবার কেন্দ্রের সিদ্ধান্ত, কাজ হারানো কর্মচারীদের পরবর্তী ৩ মাস ৫০ শতাংশ বেতন দেওয়া হবে৷ শ্রমমন্ত্রকের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন কাজ হারানো মানুষরা।

কেন্দ্রের সিদ্ধান্ত, এ বছরের ২৪ মার্চ অর্থাৎ দেশে প্রথম লকডাউন জারি হওয়ার দিন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমায় যাঁরা কর্মহীন হয়েছেন, তাঁদের সাহায্যের জন্য ৩ মাস অর্ধেক বেতন দেওয়া হবে৷ তবে এ জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে৷ যে সব কর্মী ESIC বা কর্মচারী রাজ্য বিমা নিগমের আওতাভুক্ত, তাঁরাই এই সুবিধা পাবেন। এই নিগমের সদস্য হিসেবে ২ বছর মেয়াদ পূর্ণ করার পর কাজ হারালেও ৩ মাস বেতনের অর্ধেক পাওয়া যাবে। বৃহস্পতিবার ESIC’র সঙ্গে শ্রম মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সূত্রের খবর, এতে উপকৃত হবেন দেশের অন্তত ৪০ লক্ষ কর্মহীন।
বলা হয়েছে, ESIC’র সদস্য যে কেউ, সংস্থার যে কোনও কার্যালয়ে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নং দাখিল করে আবেদন করতে পারেন। আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে আধার কার্ডই গণ্য হবে। আবেদনকারী এই সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা দেখার পর আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...