Monday, April 6, 2026

রাস্তায় পড়ে পিপিই কিট, চাঞ্চল্য কোচবিহার শহরে

Date:

Share post:

কোচবিহার মদনমোহন বাড়ি সংলগ্ন বৈরাগী দিঘির পারে জঞ্জাল আবর্জনার মধ্যে পড়ে একটি নীল রংয়ের পিপিই কিট। আর তাই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শহরজুড়ে। স্বাস্থ্য দফতরের নিষেধাজ্ঞা অনুযায়ী, যত্রতত্র ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ফেলে রাখা যাবে না। কিন্তু শহরের প্রাণকেন্দ্র মদনমোহন বাড়ির সামনে জঞ্জালের স্তূপে পড়ে রয়েছে পিপিই কিট। অভিযোগ, প্রায় ২ দিন থেকে পড়ে আছে ব্যবহার করা কিটটি। ভয়ে আতঙ্কে এটি নষ্ট করার সাহস দেখাচ্ছে না কেউ। জেলা প্রশাসন এবং পুরসভাতে স্থানীয় ভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকায় একটি বেসরকারি নার্সিং হোম রয়েছে, সেখানে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেখান থেকেই এই পিপিই কিটটি রাস্তায় পড়েছে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তারা সুরক্ষা নির্দেশাবলী মেনেই কাজ করে। এটা তাদের নার্সিংহোম থেকে আসেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...