Saturday, April 4, 2026

আন্তর্জাতিক স্তরে ধাক্কা, ইরান বিরোধী নিষেধাজ্ঞায় এক ঘরে ট্রাম্প

Date:

Share post:

বিদেশনীতি নিয়ে মার্কিন সরকারের অন্দরে তৈরি হয়েছে অসন্তোষ। এদিকে ইরান বিরোধী অবস্থান নিয়েও আন্তর্জাতিক স্তরে এক ঘরে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সবরকম নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। এই আবেদন এবার সর্বাধিক বিরোধিতার মুখে পড়ল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ বিরোধিতা করেছে। বিরোধিতায় নেমে নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এরপরই বিরোধিতা করে দেশগুলি। জানা গিয়েছে, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি আলাদা চিঠি দিয়ে মার্কিন সরকারের প্রস্তাবের বিরোধিতা করেছে।

অক্টোবর মাসে পরমাণু সমঝোতার ভিত্তিতে অস্ত্র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছে ইরান। যার ফলে আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কেনাবেচা করতে পারবে। সেটাই চাইছে না ট্রাম্প প্রশাসন। তাই ইরানকে আটকাতে একাধিক কৌশল নিয়েছে। কিন্তু সব চেষ্টাই বিফলে গেল বলে মত কূটনীতিবিদদের। নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য দেশ চিন, রাশিয়ার মতে, এই নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন করার অধিকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...