Monday, March 16, 2026

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু স্বামীর, পুত্রকে খুন করে আত্মঘাতী মহিলা

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর। সোমবার শেষকৃত্য হয়েছে উলুবেড়িয়ার বাসিন্দা ওই ব্যক্তির। এরপরই বিশেষভাবে সক্ষম পুত্রকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন মা।

হাওড়ার রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুর চৌধুরী পাড়ায় বাসিন্দা দেবনাথ দে। জানা গিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শনিবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিনই মৃত্যু হয় তাঁর। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মাসে। স্বাস্থ্যবিধি মেনে শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম অনুশ্রী দে ও তাঁর ছেলের নাম প্রীতম দে। প্রীতম মূক ও বধির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। বিকেলে ওই মহিলার আত্মীয়রা বাড়িতে খাবার দিতে যান। কিন্তু সাড়াশব্দ না পেয়ে টালি ভেঙে ঢোকেন তাঁরা। তারপরই মা ও ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ।

যদিও কী কারণে এই পথ বেছে নিলেন মহিলা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। এই মৃত্যু মানসিকভাবে আঘাত করেছিল তাঁকে। আর তা থেকেই এই পরিণতি। সোমবার সন্ধে নাগাদ রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

spot_img

Related articles

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...