Saturday, June 20, 2026

বলিউডে মাদক যোগ নিয়ে বিস্ফোরক কঙ্গনা  

Date:

Share post:

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক যোগের তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডির আবেদনে সাড়া দিয়ে বুধবার সুশান্তের মৃত্যুর তদন্তে যোগ দেয় এনসিবি।এরইমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বক্তব্য, বলিউডের অন্দরে ঢুকলে অনেক প্রথম সারির তারকা জেলে থাকবে।

অভিনেত্রী আরও লেখেন, রক্ত পরীক্ষা করা হলে অনেক ভয়ানক তথ্য সামনে আসবে। আশা করছি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশনের আওতায় বলিউড নামের নর্দমাটাও পরিষ্কার হবে।” তাঁর অভিযোগ, “আমার পানীয়তে কিছু মিশিয়ে দেওয়া হতো। এমনকী পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও আটকে দেওয়া হতো আমাকে।”

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে প্রথম মুখ খুলছিলেন কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যেই এই মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের রুমমেট তথা বন্ধু সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিংদের। এদিনই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...