Saturday, April 4, 2026

কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে, ফের বিস্ফোরক গুলাম নবি আজাদ

Date:

Share post:

তথাকথিত বিদ্রোহীদের ছেঁটে সোনিয়া গান্ধী কংগ্রেসের বড় পদে রাহুল-ঘনিষ্ঠদের নিয়োগ করার পরই ফের বিস্ফোরণ ঘটালেন গুলাম নবি আজাদ৷

‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম নেতা গুলাম নবি আজাদ সংবাদমাধ্যমে নাম না করে সোনিয়া- রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছেন৷ তিনি বলছেন, “যদি এখনই দলের অভ্যন্তরীণ নির্বাচন না হয়, তাহলে আগামী ৫০ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস”৷

কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে। সোনিয়া গান্ধী দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ কমিটি থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার প্রথম ধাপে পা রেখেছেন৷ একাধিক গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে রাহুল-ঘণিষ্ঠদের৷ দলের বিদ্রোহীরা বার্তা পেয়েছেন, তাঁদের পদ আর বেশিদিন নিরাপদ থাকবেনা৷
এদিন তারই বহিঃপ্রকাশ ঘটালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথা কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেছেন, ”দলকে শক্তিশালী করতে
এখনই উচিত ব্লকস্তর থেকে শুরু করে জেলা কমিটি, রাজ্য কমিটি এবং অবশ্যই কংগ্রেস ওয়ার্কিং কমিটি পর্যন্ত প্রতিটি পদে নির্বাচন করা। নির্বাচনে জিতে পদে এলে কমপক্ষে ৫১% কর্মীর সমর্থন থাকবে। যারা নির্বাচনে পরাজিত হবেন, তাঁদের পিছনেও ১০-১৫% সমর্থন থাকে। তাঁরা চেষ্টা করবেন পরেরবার ভোটে জেতার জন্য ভালভাবে দলের কাজ করতে।”

আজাদ আরও স্পষ্টভাবেই বলেছেন, “আজকাল তো প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন তোষামোদকারীরা। আজকাল এমন সব নেতা প্রদেশ সভাপতি হচ্ছেন, যাদের রাজ্যে কোনও ভূমিকাই নেই, শুধুই দিল্লিতে যোগাযোগ আছে। কোনও বড় নেতা তাঁদের হয়ে সুপারিশ করে সভাপতি বানাচ্ছেন৷”
আজাদ বলেছেন, ”দলের যে নেতারা নির্বাচন চাইছেন না, তাঁরা সস্তার রাজনীতি করছেন। নির্বাচনে না জিতলে ১ শতাংশ গ্রহণযোগ্যতাও কারও থাকে না।” তিনি বলেছেন, “আজ থেকে ১৫ বছর আগেই হয়তো নির্বাচন করা উচিত ছিল। দলে দশকের পর দশক অভ্যন্তরীণ নির্বাচন হয়নি। যারা আমাদের দাবির বিরোধিতা করছে, তাঁরা জানে যে, নির্বাচন হলে তাঁরা কোথাও জায়গা পাবেন না। আ দল এভাবে আগামী ৫০ বছর বিরোধী আসনে বসতে চায়, তাহলে নির্বাচনের কোনও দরকার নেই।”

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...