Monday, April 6, 2026

আরব আমিরশাহী থেকে দেশে ফিরছেন রায়না! থাকছেন না আইপিএল-১৩তে

Date:

Share post:

আরব আমিরশাহী থেকে দেশে ফিরছেন সুরেশ রায়না। আইপিএল ১৩-তে দেখা যাবে না তাঁকে। চেন্নাই সুপার কিংসের তরফে একটি টুইট করে জানান হয়েছে এই খবর।

এদিন টুইট করে সিএসকে জানায়, “ব্যক্তিগত কারণেই দেশে ফিরছেন রায়না। তাই এবারের মতো আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাঁর ও তাঁর পরিবারের সবসময় পাশে রয়েছে দল।”

সত্যিই কি ব্যক্তিগত কারণের জন্যই দেশে ফিরছেন সুরেশ? আচমকাই ঠিক কী কারণের জন্য আইপিএল-১৩-তে থাকতে পারছেন না তিনি? নাকি দলে অনেকের করোনা রিপোর্ট পজিটিভ আসার কারণে তিনি ফিরছেন?

শুক্রবার জানা গিয়েছিল, সিএসকে-র বোলার দীপক চাহার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত। শনিবারই আরও এক ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ও সংক্রমিত হয়েছেন।

তবে সুরেশ রায়না দেশে ফেরা নিয়ে নিজে কিছুই জানাননি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...